সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
হবিগঞ্জে কৃষককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ২:১৯ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষিজমি নিয়ে বিরোধের জেরে মাহফুজ মিয়া (৪০) নামে এক কৃষককে  নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রবিবার ভোরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মাহফুজ মিয়া বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি গ্রামের লিবাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, পৈলারকান্দি গ্রামের হাওরের জমিতে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে মাহফুজ মিয়ার সঙ্গে একই গ্রামের মারুফ মিয়া, ইয়াহিয়া মিয়াসহ কয়েকজনের বিরোধ চলছিল।

শনিবার গভীর রাতে ওই বিরোধের জের ধরে পৈলারকান্দি ইউনিয়নের বসন্তপুর–পৈলারকান্দি সড়কের ড্রেইন কালভার্টের সামনে মাহফুজ মিয়াকে একা পেয়ে মারুফ, ইয়াহিয়া ও তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজের মৃত্যু হয়।

এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, কৃষিজমির বাঁধ দেওয়া নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  কুপিয়ে হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close