বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১০:৪৮ পিএম

অকাল প্রয়াত কবি, গবেষক, প্রাবন্ধিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বাগেরহাটের মোংলায় রুদ্র স্মৃতি সংসদ, নাগরিক সমাজ ও মিঠাখালী সিদ্দিক বাজার বণিক সমিতিসহ বিভিন্ন রাজনৈক দল ও বিভিন্ন  সামাজিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় মিঠাখালীতে রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে সংসদ চত্বর থেকে শোভাযাত্রা সহকারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মানুষ কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর হিমেলের বাড়িতে দোয়া, মিষ্টি বিতরণ করা ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

স্মরণানুষ্ঠানে রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক সুমেল সারাফাত'র সভাপতিত্বে বক্তব্য রাখেন মোংলা নাগরিক সমাজের সভাপতি নুর আলম শেখ, মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আফজাল হোসেন, রুদ্র স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক, কবির বাল্যবন্ধু জানে আলম বাবু, রুদ্র স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান টিটো প্রমুখ। আলোচনা শেষে হিমেল বরকতের লেখা গান পরিবেশন করে অন্তর বাজাও শিল্পী গোষ্ঠী। 

সভায় বক্তারা বলেন, হিমেল বরকত ছিলেন একাধারে অধ্যাপক, খ্যাতিমান কবি, প্রাবন্ধিক, গীতিকার ও সাহিত্য গবেষক। তার লেখায় সমাজের সকল বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। মাত্র ৪৩ বছর বয়সেই তিনি বাংলা সাহিত্যাংগনে নিজেকে প্রতিষ্ঠিত করতে  পেরেছিলেন। 

হিমেল বরকতের প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে চোখে চৌদিকে (২০০১), দশ মাতৃক দৃশ্যাবলি (২০১৪), ব্রাত্যভাবনা (২০১৭), সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসু গবেষণা গ্রন্থ (২০১৩), ছড়ায় ছড়ায় প্রকৃতির বিস্ময়,  ছোট গল্প আয়না,  পেনসিল ও রাবারের গল্প। হিমেল বরকত সম্পাদিত গ্রন্থগুলো হলো রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচনাবলী (২০০৫), কবি ত্রিদিব দস্তিদারের কবিতা সমগ্র (২০০৫), চন্দ্রাবতীর রামায়ণ ও প্রাসঙ্গিক পাঠ (২০১২), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর শ্রেষ্ঠ কবিতা (২০১২), বাংলাদেশের আদিবাসী কাব্য সংগ্রহ (২০১৩), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মারক গ্রন্থ (২০১৫) ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর প্রেমের কবিতা নিয়ে অনুকাব্য। এ ছাড়া অপ্রকাশিত রয়েছে হিমেলের বেশ কিছু কবিতার বই ও গান।

প্রসঙ্গত, প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই কবি ড. হিমেল বরকত ১৯৭৭ সালের ২৭ জুলাই বাগেরহাটের মোংলার মিঠেখালী গ্রামে জন্মগ্রহণ করেন। ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পড়াশুনা পরবর্তী ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে যোগ দিয়ে ২০১৮ সালের ৫ জুন অধ্যাপক হন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এখানেই তিনি কর্মরত ছিলেন। 



স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:   কবি হিমেল   মৃত্যুবার্ষিকী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close