প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:২৯ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড ন্যাশনস (JKKNIU MUN) ক্লাবের ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান স্বাধীন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন ও বিচার বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তানভীর আহমেদ সরকার।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান নাঈম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিয়ান আলম এবং তানহা তাসনীম আঁখি। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সৌরভ সাহা, মোহাম্মদ হাসিবুল হক খাঁন ও খালিদ ইবনে হাবিব। ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজিয়া আফরিন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মো. আসাদুজ্জামান স্বাধীন বলেন, “নজরুল বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড ন্যাশনস ক্লাব শুধু বিতর্কের জায়গা নয়; এটি নেতৃত্ব, দলগত সক্ষমতা, কূটনৈতিক দক্ষতা এবং বৈশ্বিক ইস্যু নিয়ে চিন্তা ও সমাধান খোঁজার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সভাপতি হিসেবে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবো।”
সাধারণ সম্পাদক মো. তানভীর আহমেদ সরকার বলেন, “দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর এই ক্লাবকে পুনরায় সক্রিয় করা আমাদের জন্য বড় অর্জন। এখন লক্ষ্য হলো ধারাবাহিকতা বজায় রাখা, অংশগ্রহণ বাড়ানো এবং MUNC-কে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ও কূটনৈতিক দক্ষতা বিকাশের অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করা।”
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস ক্লাবটি শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত একটি কূটনৈতিক ও নেতৃত্ববিকাশমূলক সংগঠন। বিতর্ক আয়োজনের পাশাপাশি এটি পাবলিক স্পিকিং কর্মশালা, আন্তঃবিভাগীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা এবং বিভিন্ন অংশীদারিত্বমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব ও কূটনৈতিক দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে