বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
তেরশ্রী গণহত্যা দিবসে ৪৩ শহীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:২৩ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহাসিক তেরশ্রী গণহত্যা দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) ভোর থেকে স্মৃতিস্তম্ভে মুক্তিযোদ্ধা, জেলা–উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। তেরশ্রী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ ও আলোচনা সভা।

অনুষ্ঠানে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, তেরশ্রী গণহত্যা শুধু মানিকগঞ্জের নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক কালো অধ্যায়। শহীদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ভিত্তি। নতুন প্রজন্মকে প্রতিজ্ঞা করি সত্যিকার দেশপ্রেমে উদ্বুদ্ধ করে চলতে পারি। 

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ প্রতিটি আন্দোলনে তেরশ্রী গ্রামের অবদান অনস্বীকার্য। গণহত্যার শিকার ৪৩ শহীদের স্মৃতিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবী বহুদিনের।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, ঘিওর থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা প্রকৌশলী মো. শাহিনুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন মানিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদাররা তৎকালীন জমিদার সিদ্ধেশ্বর রায় প্রসাদ চৌধুরী, তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জন নিরীহ স্বাধীনতাকামী মানুষকে আগুনে পুড়িয়ে ও গুলি করে হত্যা করে। পাশাপাশি গোটা গ্রাম জ্বালিয়ে দেয়। তেরশ্রী গণহত্যা মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  তেরশ্রী গণহত্যা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close