বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      
গ্রীন ভয়েস এর উদ্যোগে রাবিতে পরিচ্ছন্নতা অভিযান
রাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ২:০০ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসে “নিজেদের ক্যাম্পাস নিজেরাই রাখবো পরিচ্ছন্ন” স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস, রাবির শাখার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় শহীদ মিনার চত্বরে জমায়েতের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

‎অভিযানে অংশগ্রহণকারীরা শহীদ মিনার, পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর, সিরাজী ভবনের আশেপাশের এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস জুড়ে পরিচ্ছন্নতার পরিবেশ সৃষ্টি হয়।

‎‎গ্রীন ভয়েস, রাবির ছাত্র উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আহসান হাবিব বলেন, “বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। ক্যাম্পাসকে সুন্দর, সবুজ ও বাসযোগ্য রাখতে আমরা নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করি। আসুন, আমরা নিজেদের ক্যাম্পাস নিজেরাই রাখি পরিচ্ছন্ন।”

‎পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া গ্রীন ভয়েস, রাবি শাখার সাবেক সভাপতি আশিকুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় আমাদেরই, এটিকে পরিষ্কার রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রম ক্যাম্পাসে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।”

‎পরিচ্ছন্নতার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ  রাবি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া ২০-২৫ জন সবুজ বন্ধুরা।


স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  গ্রীন   রাবি   অভিযান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close