প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ২:০৫ পিএম

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেছেন, পুরান ঢাকার বেশির ভাগ ভবন ঝুঁকিপূর্ণ। তিনি উল্লেখ করেছেন, এখানে কোনো পরিকল্পনা ছাড়া এক কাঠার কম জমিতেও ৬-৭ তলা বাড়ি নির্মাণ করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বংশাল এলাকায় বিভিন্ন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
রাজউক চেয়ারম্যান বলেন, “ভূমিকম্পে রাজধানীর কসাইটুলীর রেলিং ভেঙে পড়া ভবনটির নকশা আগামী সাত দিনের মধ্যে না দেখালে ভবনটি সিলগালা করা হবে।”
তিনি আরও বলেন, “এক কাঠার নিচে আমরা কোনো প্ল্যান দিই না। যারা জোর করে নির্মাণ করছে, তাদের মিটার কেটে দেওয়া হচ্ছে। তারপরও কিছু ঠিকাদার চোরাই মিটার বা জেনারেটর ব্যবহার করে কাজ চালাচ্ছে।”
রাজউক চেয়ারম্যান জানান, পুরান ঢাকার শত বছরের পুরাতন ভবনের ঐতিহ্য রক্ষা করে নতুন পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে