বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অন্ধত্ব প্রতিরোধে ফকিরহাটে বিএনপি নেতার বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা
বাগেরহাট প্রতিনিধি.
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:০৯ AM আপডেট: ২২.১১.২০২৫ ৬:০২ এএম

অন্ধত্ব প্রতিরোধে বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দিনব্যাপী বাগেরহাটের ফকিরহাটের শিরীন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রায় ৩ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। 

এ বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজক বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। 

শেখ ফরিদুল ইসলাম বলেন, চোখের ছানি অপারেশনের রোগী বাছাইয়ে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়ে থাকে। শুক্রবার ফকিরহাটে প্রায় ৩ হাজার রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এরমধ্যে রোগী ভেদে প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেয়া হয়েছে। আর দুইশত ছানি ও নেত্রনালী রোগী বাছাই করা হয়েছে। তাদেরকে ঢাকায় নিয়ে বিনামূল্যে চোখের অপারেশন করানো হবে। রোগীদের কারো কারো লেন্সও সংযোজন করতে হবে। এসব কিছুই আমরা বিনামূল্যে করছি। উদ্দেশ্য একটাই, অন্ধত্ব প্রতিরোধ করা।

তিনি আরো বলেন, ২০০৯ সালে বাগেরহাটের রামপাল ও মোংলায় এ চক্ষু শিবির শুরু হয়। এপর্যন্ত লক্ষাধিক রোগীকে ফ্রি সেবা দেয়া হয়েছে। তারমধ্যে প্রায় ৮ হাজার রোগীর চোখের অপারেশন করা হয়েছে। তারা এখন ভালভাবে চোখে দেখছেন, স্বাভাবিক কাজ কর্ম ও জীবনযাপন করছেন। আর তার এ কর্মকাণ্ডে সহযোগীতা করছেন ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব ও ঢাকা দৃষ্টি উন্নয়ন সংস্থা। 

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ব্যারিস্টার মোঃ জাকির হোসেন। এসময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়ে খুশি হাজারো নারী –পুরুষসহ নানা বয়সী মানুষ।  



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close