বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ভূমিকম্পে সিদ্ধিরগঞ্জে একাধিক ভবনে ফাটল
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ২:০৩ AM

দেশের বিভিন্ন অঞ্চলের মতো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আকস্মিক এই ঝাঁকুনিতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু ভবনে ফাটল সৃষ্টি হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিকম্পে সিদ্ধিরগঞ্জ সিদ্দিকিয়া মাদ্রাসার একটি ভবনের দেয়াল ধসে পড়ে। পাশাপাশি আশপাশের আরও কয়েকটি ভবনের দেয়ালে ফাটল দেখা দেয়।


আটি হাউজিং এলাকার ৫ নম্বর সড়কের দুইটি বাড়ি ও ২ নম্বর সড়কের একটি ভবনের ওপরের অংশ ঝুঁকে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সিদ্ধিরগঞ্জপুল, মাদানী নগর ও নতুন মহল্লা এলাকাতেও একাধিক ভবনে ফাটলের খবর পাওয়া গেছে।


হীরাঝিল এলাকার সিটি ইন্টারন্যাশনাল স্কুল ভবনেও ফাটল সৃষ্টি হয়। ভূমিকম্পের সময় স্কুলের বাংলা শাখার ইনচার্জ আব্দুর নূর এবং ডে কেয়ার শাখার ইনচার্জ কামাল উদ্দিন দ্রুত শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।


এসময় ভেনাস এডুকেশন সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা চলছিল, যেখানে বিভিন্ন স্কুলের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আতঙ্কের মধ্যেও শিক্ষকরা জীবনঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে বের করে আনেন।


একজন শিক্ষক জানান, “আমরা নিজেরা ঝুঁকির মধ্যেও প্রতিটি বাচ্চাকে নিরাপদে বের করে আনতে পেরেছি। এটাই আলহামদুলিল্লাহ।”


ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও বহুতল ভবন থেকে দ্রুত নামতে গিয়ে কয়েকজনের সামান্য আঘাত পাওয়ার খবর পাওয়া গেছে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ভূমিকম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close