বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ভূমিকম্পে মেট্রোরেলের ছয়টি স্টেশনে ফাটল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ২:০৬ AM

সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে রাজধানীর মেট্রোরেলের অন্তত ছয়টি স্টেশনে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। কারওয়ান বাজার ও বিজয় সরণি মেট্রো স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল স্পষ্টভাবে শনাক্ত হয়েছে। বিজয় সরণি সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল ধরা পড়েছে। পল্লবী স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের মেঝে এবং স্টেশন নিয়ন্ত্রণ কক্ষের ভেতরেও অনুরূপ ক্ষতির চিহ্ন মিলেছে।


শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সরেজমিন অনুসন্ধানে মিরপুর-১১ স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশনের ফ্লোর, মিরপুর-১০ স্টেশনের ভেতরের বেশ কিছু টাইলস, এবং ফার্মগেট স্টেশনের যাত্রীদের লিফট কোরের দেয়ালে ফাটল দেখা যায়।


পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষে সরেজমিন গেলে দেয়ালে ফাটল চোখে পড়ে। তবে বিষয়টি প্রথমে অস্বীকার করেন স্টেশন কন্ট্রোলার মো. সায়েম। পরে ফাটল দেখানো হলে তিনি বলেন, এটি আগেরও হতে পারে বা ভূমিকম্পেও হতে পারে—তিনি নিশ্চিত নন। তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।


কারওয়ান বাজার স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষ তখন বন্ধ থাকলেও স্টেশনের এক কর্মী ফাটলের বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, অনেকেই এ কারণে আতঙ্কে আছেন। মিরপুর-১০, মিরপুর-১১, বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের বিভিন্ন কর্মীও একই তথ্য দিয়েছেন।


ফাটল নিয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ ফোন ধরেননি।


তবে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, ফাটল দেখা গেলেও সেগুলো গুরুতর নয়। বিষয়টি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে তিনি জানান।


মেট্রোরেল চলাচল অব্যাহত রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, একাধিক ট্রায়াল রান করার পর কোনো সমস্যা না থাকায় চলাচল চালু রাখা হয়েছে। ভূমিকম্পের পর স্টেশনগুলোর নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  ভূমিকম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close