বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
২০২৫-২৬ মৌসুমে আখ মাড়াই করে চিনি উৎপাদন শুরু করলো নাটোর সুগার মিলস
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১:০৫ AM

২০২৫-২৬ মৌসুমে আখ মাড়াই করে চিনি উৎপাদন শুরু করলো নাটোর সুগার মিলস।  

শুক্রবার বিকেলে নাটোর সুগার মিলের কেইন কেরিয়ারে আখ ফেলে ২০২৫-২৬ মৌসুমে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক বাণিজ্য ও অর্থ আজহারুল ইসলাম। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, জামায়াতের নায়েবে আমীর ইউনুস আলী, নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফরিদ হোসেন, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান, আখ চাষী নেতা মোসলেম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্টানে বক্তারা বলেন, সুগার মিল, বাঁচলে কৃষক , শ্রমিকরা বাঁচবে। এজন্য সরকার এবছরও আখের মূল্য বৃদ্ধি করেছে। চাষীরা ঠিকমত আখ সরবরাহ করলে মিলটি আবারও ঘুরে দাঁড়াবে। 

২০২৫-২৬ মৌসুমে ১লাখ ১০হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬হাজার ৯৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। যা গতবছর ১লাখ ৭হাজার ৭৭৫মেট্রিক টন আখ মাড়াই করে ৬হাজার ১৪৮ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল মিলটি। 


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  নাটোর সুগার মিলস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close