বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
পাঁচ গুণেরও বেশি টাকা দিয়ে মালয়েশিয়ায় গিয়ে প্রতারিত বাংলাদেশিরা, জাতিসংঘের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম আপডেট: ২১.১১.২০২৫ ৯:০৫ PM

মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী কর্মীদের অব্যাহত শোষণ, প্রতারণা ও ঋণের ফাঁদে আটকা পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার (২১ নভেম্বর) জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা বিষয়টি তুলে ধরেন।

বিশেষজ্ঞরা জানান, মালয়েশিয়ায় প্রতারণামূলক নিয়োগ প্রক্রিয়া এবং কর্মীদের ওপর শোষণ এখনো ব্যাপকভাবে চলমান। অধিক ফি প্রদানের পরও হাজার হাজার বাংলাদেশি কর্মী আটকা পড়েছেন বা শোষণের ঝুঁকিতে রয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস (বোয়েস) এর মাধ্যমে প্রেরিত কর্মীরা সরকারি নির্ধারিত ফি এর পাঁচ গুণেরও বেশি অর্থ পরিশোধ করতে বাধ্য হচ্ছেন।

জাতিসংঘের বিবৃতিতে কর্মীদের ওপর চলতে থাকা নানা গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে: নিয়োগকর্তাদের দ্বারা কর্মীদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা, মিথ্যা চাকরির প্রতিশ্রুতি দেওয়া, চুক্তির শর্ত ও বাস্তব কর্মসংস্থানের মধ্যে গুরুতর অসঙ্গতি, কর্মীদের সম্মতি ছাড়াই পাসপোর্ট নম্বরসহ ব্যক্তিগত তথ্য প্রকাশ করা।

বিশেষজ্ঞরা জানান, এমন পরিস্থিতিতে ভুক্তভোগীদের সহায়তা প্রদানে দায়িত্বশীল সরকারি সংস্থাগুলোর ভূমিকা সন্তোষজনক নয়, যা উদ্বেগ বাড়াচ্ছে।

অবিলম্বে পদক্ষেপ নিতে বাংলাদেশ ও মালয়েশিয়া—উভয় সরকারকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশেষজ্ঞদের মতে, কর্মীরা যাতে পুনরায় শোষণের শিকার না হন, সেজন্য কঠোর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশ সরকারকে কর্মীদের অধিকার সম্পর্কে প্রস্থান–পূর্ব প্রশিক্ষণ জোরদার করা এবং ভুক্তভোগীদের জন্য কার্যকর অভিযোগ জানানোর ব্যবস্থা তৈরি করারও সুপারিশ করেছে জাতিসংঘ।

বিশেষজ্ঞরা বলেন, প্রতারক নিয়োগ সংস্থা এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা না গেলে অভিবাসীরা বারবার একই অন্যায়ের শিকার হবেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া   প্রতারক   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close