বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
হবিগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৫:০৮ পিএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পাথর ও বালুবোঝাই ট্রাকে করে পাচার হচ্ছিল ভারতীয় কসমেটিকস, চকলেট, জিরাসহ নানা ধরনের পণ্য। গোপন সংবাদে ভিত্তিতে শুক্রবার সকালে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি এলাকায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৫৫ ব্যাটালিয়ন। এ সময় পাথর ও বালুবোঝাই পাঁচটি ট্রাক এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

পরে যানবাহনগুলো বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কসমেটিকস, ক্রীম–লোশন, জিরা, চকলেট ও ব্লেড উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।

দুপুরে এক সংবাদ সম্মেলনে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক ব্যবহার করে চোরাচালান কার্যক্রম পরিচালনা করছিল। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এসব চোরাচালান দমন করা হচ্ছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, চলতি মাসে বিজিবির বিভিন্ন অভিযানে প্রায় ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৩৭ জনকে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   কোটি   ভারত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close