প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:৩২ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবড়া এলাকায় আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটুক্তির অভিযোগে বাংলাদেশ বাউল সমিতির চেয়ারম্যান মো. আবুল সরকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে আলেম সমাজ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ কোর্ট চত্বরে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক ও তাওহিদি জনতার উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এবং ঘিওর থানায় মো. আবুল সরকারসহ কয়েকজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয় ।
ডিবির অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, কটুক্তির ঘটনায় মো. আবুল সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে আনা হয়েছে। তিনি বলেন, ঘটনার সত্যতা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় মানববন্ধনে অংশ নেন, মানিকগঞ্জ হেফাজতে ইসলামীর সভাপতি মুফতি সাঈদ নূর, ইমাম পরিষদের সভাপতি মুফতি আব্দুল হান্নান, বাংলাদেশ খেলাফত মসলিসের সভাপতি মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল করিম, কোষাধক্ষ মুফতি মাহবুবুর রহমান, সদর হেফাজত ইসলামী শাখার সাধারন সম্পাদক মাওলানা আশিকুর রহমান, বৈষম বিরোধী আন্দোলনে সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা মুহাম্মাদ রমজান মাহমুদসহ স্থানীয় আলেম সমাজের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/ এমএস