মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
রোজ গার্ডেন কিনে ক্ষতি ৩৩২ কোটি, অনুসন্ধানে দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১০:০৮ AM

ঐতিহাসিক স্থাপনা রোজ গার্ডেন কেনার প্রক্রিয়ায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু যোগসাজশের অভিযোগে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকার ক্ষতি হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। 

তিনি বলেন, রোজ গার্ডেন কেনার নামে রাষ্ট্রের বিপুল অর্থের ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে যাদের বিরুদ্ধে প্রমাণ মিলবে—তাদের বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য অনুযায়ী, ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ব্যক্তি মালিকানাধীন সংস্কৃতিমণ্ডিত স্থাপনা রোজ গার্ডেন অধিগ্রহণ করে। তবে কেনার প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে বলে অভিযোগ ওঠার পর দুদক একটি অনুসন্ধান টিম গঠন করেছে।

অনুসন্ধানে কেনার মূলনীতি, মূল্য নির্ধারণ প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।

সূত্র: বাংলানিউজ

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  গার্ডেন   অনুসন্ধান   দুদক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close