বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগ ও ব্র্যাকের সেলপ কর্মসূচির দ্বি-পাক্ষিক চুক্তি
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:৪২ AM

সামাজিক পরিবর্তন ও থিয়েটার গবেষণাকে একত্রে এগিয়ে নিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির মধ্যে দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) নাট্যকলা বিভাগের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই চুক্তি আগামী এক বছর কার্যকর থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।

নাট্যকলা বিভাগের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীন এবং ব্র্যাকের পক্ষে স্বাক্ষর করেন সেলপ কর্মসূচির সহকারী পরিচালক শাশ্বতী বিপ্লব। স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি জানান, জনপ্রিয় থিয়েটারকে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও সৃজনশীল আদান-প্রদানের সাথে যুক্ত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই এই চুক্তির মূল লক্ষ্য।

চুক্তি অনুযায়ী দুই প্রতিষ্ঠান যৌথ স্ক্রিপ্ট তৈরি, গবেষণা, থিসিস, ইন্টার্নশিপ, ফিল্ড ভিজিট, সৃজনশীল উদ্ভাবন, মিউচুয়াল লার্নিং এবং সম্মিলিত পারফরম্যান্স উন্নয়নে একসঙ্গে কাজ করবে।

বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীন বলেন, এই উদ্যোগ জনপ্রিয় থিয়েটার ও বিশ্ববিদ্যালয়ের পারফরমিং আর্টস শিক্ষাকে আরও বাস্তবভিত্তিক করে তুলবে। ভবিষ্যতে সুযোগ তৈরি হলে চুক্তিটি দীর্ঘমেয়াদে নবায়ন করা হবে।

অনুষ্ঠানে নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. ইসমত আরা ভূঁইয়া ইলা, সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা ও মো. আল্ জাবির, সহকারী অধ্যাপক নুসরাত শারমিন তানিয়া ও মো. মাজহারুল হোসেন তোকদার, প্রভাষক কৃপাময় কর ও রুদ্র সাওজাল উপস্থিত ছিলেন। এছাড়া ব্র্যাক সেলপের সমন্বয়ক পলাশ কুমার ঘোষ, ব্যবস্থাপক কল্লোল বড়ুয়া, জোনাল ম্যানেজার সাজ্জাদুজ্জামান চৌধুরী, জেলা ব্যবস্থাপক মো. নূরুজ্জামান এবং জনপ্রিয় থিয়েটারের সিনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।



স্বদেশ প্রতিদিন/ আরএফ




আরও সংবাদ   বিষয়:  নজরুল বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close