বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর দিল ভারত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:৩১ AM

বাংলাদেশিদের জন্য ভারতীয় ব্যবসায়িক ভিসা পুনরায় ইস্যু শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, জরুরি ভিসা আবেদনগুলো দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।


বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠান ‘ফার্মা কানেক্ট’-এ এসব তথ্য জানান হাইকমিশনার। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির উদ্যোক্তা ও প্রতিনিধিরা অংশ নেন। তারা দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা পাওয়ার জটিলতা দূর করার আহ্বান জানান এবং দুই দেশের মধ্যে সড়কপথে পণ্য পরিবহন আরও সহজীকরণের দাবি করেন।


ভারতের আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল প্রদর্শনী সিপিএইচআই–পিএমইসি ইন্ডিয়া ২০২৫–এ বাংলাদেশি অংশগ্রহণ সামনে রেখে এ আয়োজন করা হয়। আগামী ২৫–২৭ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে মেলাটি।


অনুষ্ঠানে প্রণয় ভার্মা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে এখন সীমিত কর্মী দিয়েই প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু হয়েছে। তিনি আরও জানান, “বিজনেস ভিসা আবার ইস্যু করা হচ্ছে, আর জরুরি আবেদনগুলো দ্রুত প্রক্রিয়ায় করার চেষ্টা করছি।” ব্যবসায়িক প্রয়োজনে ভিসা দরকার হলে আবেদনকারীরা হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে যোগাযোগ করলে সহায়তা পাবেন বলেও উল্লেখ করেন তিনি।


ফার্মা কানেক্ট অনুষ্ঠানে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও উন্নয়ন সহযোগিতা এবং সাপ্লাই চেইন সংযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি জানান, বাংলাদেশে কাঁচামাল শিল্প বিকাশমান হলেও ভারত এ খাতে আরও এগিয়ে রয়েছে। স্থলসীমান্ত থাকার কারণে ভারত থেকে কাঁচামাল আমদানি হলে বাংলাদেশের ওষুধশিল্প আরও প্রতিযোগিতামূলক হতে পারে।


অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. জাকির হোসেন জানান, ভিসা জটিলতার কারণে এবার সিপিএইচআই–পিএমইসি প্রদর্শনীতে বাংলাদেশ থেকে খুব কম প্রতিনিধি যেতে পারছেন। সাধারণত কয়েক শ পেশাজীবী অংশ নিলেও এবার মাত্র ৮৩ জন আবেদন করেছেন। তিনি ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানান এবং আবেদনকারীদের বিশেষ বিবেচনায় নেওয়ার আহ্বান করেন।



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  ভিসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close