সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
বেরোবিতে পিএডিএস-এর আয়োজনে দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১১:১১ পিএম আপডেট: ১৯.১১.২০২৫ ১১:৩৮ PM

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের বিতর্ক সংগঠন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটি (পিএডিএস) এর আয়োজনে দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (১৯ নভেম্বর) একাডেমিক বিল্ডিং তিন এর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের গ্যালারি রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আটটি দল নিয়ে আয়োজিত অন্তঃবিভাগ বিতর্ক টুর্নামেন্টের ফাইনাল এবং পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণী শেষে পিএডিএসের ২০২৫-২০২৬ এর নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি  হিসেবে কমিটির দায়িত্বে রয়েছেন লোকপ্রশাসন বিভাগ ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মাহেদা তাইয়্যেবা এবং সাধারণ সম্পাদক দায়িত্ব রয়েছেন ১৪ তম ব্যাচের শিক্ষার্থী শামীমা আক্তার শিমু। 

সমাপনী অনুষ্ঠানে মাহেদা তাইয়্যেবা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এসময় তিনি বলেন, বিতর্কের মত ভালো প্র্যাকটিস বেশি বেশি করতে হবে এবং এই ভালো কাজের ধারা বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টে ছড়িয়ে দিতে হবে। আরো বলেন যারা ভালো পড়ালেখা করে তারা বিতর্কে আসেন।

বিভাগীয় প্রধান মুজাহিদুল ইসলাম বলেন, বিতর্ক হলো জ্ঞান আরহণের একটি অন্যতম উপায়। শিক্ষার্থীরা বিশেষ করে যারা সমাজবিজ্ঞানের শিক্ষার্থী তাদের প্রায় সময় আর্গুমেন্টেটিভ রাইটিং এর প্রয়োজন হয়। বিতর্কের এই প্র্যাকটিস যদি বজায় রাখে তাহলে একদিকে যেমন কোকারিকুলার একটিভিটিজ এর দিকটি নিশ্চিত হবে তেমনি শিক্ষার্থীদের মাঝে ক্রিটিকাল থিঙ্কিং তৈরি হবে। যেটি খুবই জরুরী

এছাড়াও উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, নিয়াজ মাখদুম, আফজাল হোসাইন শাকিল,এ এম এম মোবাশ্বের শাহ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন একাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক মোঃ সোবহান আলী এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক দীপিকা বিশ্বাস।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  বেরোবি   বিতর্ক প্রতিযোগিতা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close