বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গেমে নয়, নিয়ম মেনেই বিদেশযাত্রা করতে হবে: ইউএনও
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:১৬ পিএম

“সম্মিলিত প্রচেষ্টাই পারে গেম দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রবণতা রোধ করতে। ইতালি যাওয়ার স্বপ্নে সাগরে ডুবে মারা যাচ্ছে কারো ভাই, কারো ছেলে। যেকোনমূল্যে এই মৃত্যুযাত্রা আমাদের ঠেকাতে হবে।“ - এমন মন্তব্য করেছেন মাদারীপুরের শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান।

বুধবার (১৯ নভেম্বর) ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে অভিবাসনপ্রবণ জেলা মাদারীপুরের শিবচরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। 

মাদারীপুরের ব্র্যাক জেলা সমন্বয়কারী মিতু রানী দেবনাথের সভাপতিত্বে নিরাপদ অভিবাসন ও টেকসই পুনরেকত্রীকরণ বিষয়ক এ উপজেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘যারা বিদেশ যাবেন তারা যেন সঠিক তথ্য জেনে-বুঝে তারপর বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। অনিয়মিতভাবে বিদেশ যেতে গিয়ে প্রতারণা-পাচারের শিকার হওয়ার পাশাপাশি জীবন হানির ঘটনা ঘটছে। পরিবারের, সমাজের দায়িত্বশীলদের উচিত যুবসমাজকে সচেতন করা। অনিরাপদ অভিবাসন, মানব পাচারের ঝুঁকি সম্পর্কে সবাইকে জানানো।”

কর্মশালার বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “ভূমধ্যসাগরে নৌকাডুবি হলেই আমাদের উপজেলার মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া যায়। শিবচরের মানুষ সচেতন হলে অনেকের এমন অকাল মৃত্যু রোধ করা যেত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাতেমা মাহজাবিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবিএম সৌরভ রেজা শিহাব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্নিমা কবিরাজ, প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশফিকুর রহমান।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কর্মশালাটি পরিচালনা করেন মাদারীপুরের এমআরএসসি কো-অর্ডিনেটর জয় বনিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর দেবানন্দ মন্ডল।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলার অভিবাসন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগণ। 


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:   বিদেশযাত্রা: ইউএনও  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close