বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবির হলে পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থী আহত
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:০১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসিমউদদীন হলের দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ বুধবার (১৯ নভেম্বর) রাতে হলের ৩২৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম এমদাদুল হক দূর্জয়। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। 

দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, “আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ আমার বিছানার পাশের জানালার দেয়াল থেকে বিরাট এক পলেস্তারা খসে পড়ে। এতে আমার চোখে বালু ঢুকে যায়। এছাড়াও, সামান্য আহত হই। পরবর্তীতে, প্রাথমিক চিকিৎসা নিই।”

তিনি বলেন, “আমি ভয়ে ও আতঙ্কে সারারাত ঘুমাতে পারিনি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো এমন ঝুঁকিপূর্ণ স্থাপনা পরিহার করতে।”

এ বিষয়ে কবি জসিমউদদীন হল সংসদের জিএস মাসুম আব্দুল্লাহ বলেন, “এই শিক্ষার্থী গুরুতর আহত হওয়া থেকে এই যাত্রায় রেহাই পেলেও এটা আমাদের দেখিয়ে দেয় আমরা কতটা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছি। কিন্তু এমন করুণ অবস্থার পরও বিশ্ববিদ্যালয় থেকে নেই কোনো বরাদ্দ। এমনকি নতুন ভবন নির্মাণেরও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।”

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহিন খান বলেন, “বিষয়টি জানার পরপরই আমাদের হাউজ টিউটর ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়কে অবগত করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ঢাবি   হল   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close