বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      
নরেন্দ্র মোদির মা হবেন রাবিনা ট্যান্ডন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪:২৮ পিএম আপডেট: ১৯.১১.২০২৫ ৪:৩৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনীভিত্তিক নতুন সিনেমা ‘মা বন্দে’তে। এই বায়োপিকে মোদির প্রয়াত মা হীরাবেন মোদির চরিত্রে অভিনয় করবেন রাবিনা। আর মোদির চরিত্রে দেখা যাবে মালায়ালম অভিনেতা উন্নি মুকুন্দনকে। 

ছবিটি পরিচালনা করছেন ক্রান্তি কুমার চৌধুরি। প্রযোজনায় আছে সিলভার ক্যাস্ট ক্রিয়েশন্স। নির্মাতাদের ভাষ্য, এটি মূলত এক মা ও ছেলের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি জীবনীভিত্তিক সিনেমা।

নির্মাতারা জানিয়েছেন, মোদির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরতে ছবিতে উন্নত ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করা হবে। চরিত্র ফুটিয়ে তুলতে রাবিনারও শারীরিক ও মানসিক প্রস্তুতির প্রয়োজন হবে।


রাবিনা ট্যান্ডন জানিয়েছেন, হীরাবেনের চরিত্রে অভিনয় তার জন্য বিশেষ অভিজ্ঞতা। ছবিতে হীরাবেনের শৈশব, পারিবারিক সংগ্রাম এবং জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও পরিবারকে ধরে রাখার গল্প উঠে আসবে।

এদিকে উন্নি মুকুন্দন সামাজিক মাধ্যমে জানান, মোদির চরিত্রে অভিনয় করা তার কাছে সম্মানের। শৈশব থেকে গুজরাটে বেড়ে ওঠার সময় মোদীকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা তার অভিনয়ে সহায়তা করবে বলে আশা করছেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বায়োপিক ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। যেখানে দর্শকদের অধিকাংশই এই বায়োপিক দেখার আগ্রহ প্রকাশ করেছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নরেন্দ্র মোদি   রাবিনা ট্যান্ডন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close