বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্রাকসুর তফশিল প্রত্যাখ্যান করলেন আন্দোলনরত শিক্ষার্থীরা
সাইফুল্লাহ মাসুম, বেরোবি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১১:০২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের ঘোষিত তফশিল প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীদের আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. শাহজামান তফশিল ঘোষণা করেন। এর আগে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

তফশিল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। অনেকে সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও উল্লেখযোগ্য অংশ তীব্র সমালোচনা ও অনাস্থা প্রকাশ করেছেন।

দিনভর অবস্থান কর্মসূচিতে থাকা বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান ফেসবুকে লিখেছেন— দায়সারা এ নির্বাচনী তফশিলকে প্রত্যাখ্যান করছি। এটি ব্রাকসু নির্বাচনকে বানচাল ও দীর্ঘায়িত করার ষড়যন্ত্রের নামান্তর।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর জানান, এই তফশিল অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করবে না। জাতীয় নির্বাচনের সময়সূচির সঙ্গেও এটি সাংঘর্ষিক।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, নির্বাচন কমিশন নামমাত্র একটা তারিখ দিয়েছে, যাতে নির্বাচন করা সম্ভব নয়। শীতকালীন ছুটির আগে বিষয়টি পুনর্বিবেচনা না করলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

অপরদিকে, তফশিলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. ইয়ামিন লিখেছেন, আলহামদুলিল্লাহ, ২৯ ডিসেম্বর আমরা ব্রাকসুর এক ঐতিহাসিক প্রেক্ষাপটের মুখোমুখি হতে যাচ্ছি। পরিবর্তন ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার পথে এটি একটি ইতিবাচক সুযোগ।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিফাত লেখেন— যদিও কিছুটা তড়িঘড়ি করে তারিখ দেওয়া হয়েছে, তারপরও পরিবর্তনের ধারাকে সামনে নিতে এটি একটি মোড় ঘোরানো সুযোগ হতে পারে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহজামান বলেন, শীতকালীন ছুটির বিষয়টি আমরা ভিসি স্যারকে জানিয়েছি। যতটুকু সময় প্রয়োজন ছিল তা নেওয়া হয়েছে। আমাদের সময়সূচি আর সংক্ষিপ্ত করা সম্ভব নয়।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ব্রাকসু   তফশিল   প্রত্যাখ্যান   আন্দোলনরত   শিক্ষার্থীরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close