সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মুশফিকের শততম টেস্ট উদযাপনে বিসিবির বিশেষ আয়োজন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:১২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আয়ারল্যান্ড সিরিজের শেষ টেস্টে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ দল। এই ম্যাচের মাধ্যমে টেস্ট ক্যারিয়ারের শততম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম। দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই ব্যাটারের মাইলফলক উদযাপন করতে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মুশফিকের শততম টেস্ট উপলক্ষে কোন কোন ধাপে তারা তাকে সম্মাননা প্রদান করবে।

বিসিবির সময়সূচি অনুযায়ী—

    ৯টা ১৬ মিনিটে মাঠে ঢুকবে বাংলাদেশ দল।
    ৯টা ১৭ মিনিটে মুশফিককে বিশেষ টুপি পরিয়ে দেবেন হাবিবুল বাশার সুমন।
    ৯টা ১৯ মিনিটে আকরাম খানের বিশেষ নকশার আরেকটি টুপি তুলে দেওয়া হবে মুশফিকের হাতে।
    ৯টা ২০ মিনিটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মুশফিককে বিশেষ ক্রেস্ট দেবেন।
    ৯টা ২১ মিনিটে মুশফিককে দুইটি অটোগ্রাফসমৃদ্ধ জার্সি দেওয়া হবে—একটি তাঁর প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার সুমনের কাছ থেকে, আরেকটি দেবেন বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
    ৯টা ২২ মিনিটে বক্তব্য দেবেন শান্ত।
    ৯টা ২৩ মিনিটে কথা বলবেন মুশফিকুর রহিম।
    ৯টা ২৪ মিনিটে হবে গ্রুপ ফটো।
    ৯টা ২৫ মিনিটে মাঠে নামবে দল।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  মুশফিক   শততম টেস্ট   বিসিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close