বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      
মুন্সীগঞ্জে যুবলীগের মিছিল, প্রত্যাহার ৩ পুলিশ সদস্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রতিবাদ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচির সমর্থনে মুন্সীগঞ্জে মিছিল করেছে যুবলীগ। এসময় পুলিশের একটি টহল পিকআপ ঘটনাস্থলে গেলেও কোনো তৎপরতা না থাকায় পিকআপে থাকা পুলিশের এক সাব-ইন্সপেক্টরসহ দুই কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) তাদের প্রত্যাহার করা হয়। 

প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা ও সদস্যরা হলেন- সিরাজদিখান থানার সাব-ইন্সপেক্টর মো. কামরুজ্জামান, কনস্টেবল মো. শফিক ও মো. বাদশা।
 
এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন দেওয়ান (৫৪), মো. সোহেল শেখ (৩৫) এবং মন্টু ভুঁইয়া (৩০)।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিওতে দেখা যায়, ‘সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগ’ এবং ‘মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ’ এই দুই ব্যানারে প্রায় ২৫-৩০ জন ব্যক্তি বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল করছেন। এক পর্যায়ে তারা থেমে গেলে একজন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে মিছিলকারীরা আটকের আগেই পালিয়ে যায়। মিছিলকারীদের আটকে ব্যর্থ হওয়ায় জেলা পুলিশের নির্দেশে ৩ পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে সরিয়ে নেয়া হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মুন্সীগঞ্জ   যুবলীগ   মিছিল   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close