বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
কনসার্টের আয় যাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১২:০১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’। কনসার্টের বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নেবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম। আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে।

গত বছরের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে এই আয়োজন করছে স্পিরিটস অব জুলাই।

স্পিরিটস অব জুলাইয়ের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে, দেশের সর্বস্তরের মানুষ এই উদ্যোগের সঙ্গে একাত্মতা ও সহযোগিতার হাত বাড়িয়ে চ্যারিটি কনসার্টটি সফল করবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গতবারের চ্যারিটি কনসার্ট থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করা হয়েছিল। এবারও আয়কৃত সম্পূর্ণ অর্থ সরাসরি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে প্রদান করা হবে। ফাউন্ডেশনটি শহীদ ও আহতদের স্থায়ী পুনর্বাসনের জন্য অর্থটি ব্যবহার করবে।

স্পিরিটস অব জুলাইয়ের সাংগঠনিক সম্পাদক ও সহ-প্রধান আয়োজক মো. জাফর আলী জানিয়েছেন, ‌আমাদের লক্ষ্য শুধু চ্যারিটি নয় বরং জুলাইয়ের চেতনা ও আদর্শকে নতুন করে উদযাপন করা। আমরা চাই দেশের তরুণ প্রজন্ম এই চেতনার সঙ্গে পরিচিত হোক এবং জাতীয় ঐতিহ্যের সঙ্গে নিজেদের সংযুক্তি অনুভব করুক।

জাফর আলী আরও জানান, বর্তমান সময়ে জুলাই আন্দোলনের মূল্যায়ন ও চেতনা কিছু মহল উপেক্ষা বা ব্যঙ্গ করে দেখাচ্ছে। এই অনুষ্ঠান সেই চেতনার পুনর্জীবন এবং শহীদদের আত্মত্যাগকে সম্মান জানানোর একটি প্রয়াস।

উল্লেখ্য, কনসার্টে দেশীয় ও বিদেশি শিল্পীরা অংশ নেবেন। দেশীয় লোকসংগীত, কাওয়ালি ও জনপ্রিয় সংগীতের পাশাপাশি আলোকচিত্র, গ্রাফিতি ও মঞ্চনাটক প্রদর্শনীর মাধ্যমে জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনা তুলে ধরা হবে। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  কনসার্ট   জুলাই   শহীদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close