বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডিসেম্বর ব্রাকসুর দাবিতে বেরোবিতে অবস্থান কর্মসূচি
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:৩২ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন আয়োজনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। 

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ‘ডিসেম্বরে নির্বাচন দিতে হবে’, ‘ব্রাকসু নিয়ে টালবাহানা চলবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, “ব্রাকসুকে বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করতে আমরা আমরণ অনশনও করেছি। এখন যদি আবার তালবাহানা করে নির্বাচন না দেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। আমরা দ্রুত ব্রাকসু নির্বাচন চাই।”

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ব্রাকসুকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু আইন পাসের প্রায় ২০ দিন পার হলেও এখনো কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। প্রশাসন কেন নির্বাচন দিতে দেরি করছে– তা আমরা বুঝতে পারছি না। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন চাই।”

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমেদুল হক আলবি বলেন, “গত সময়ে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। ব্রাকসু হলে ছাত্র প্রতিনিধিরা প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে—এই ভয়েই হয়তো প্রশাসন নির্বাচন দিচ্ছে না। আইন পাস হলেও এখনো রোডম্যাপ নেই।”

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তাসলিমা শেখ মিম বলেন, “ব্রাকসুর গেজেট হওয়ার ২০ দিন পেরিয়ে গেলেও এখনো রোডম্যাপ প্রকাশ করা হয়নি। আজকের মধ্যেই রোডম্যাপ ঘোষণা চাই। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন দিতে হবে।”

উল্লেখ্য, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত ছাত্র সংসদ আইনটি গত ২৭ অক্টোবর রাষ্ট্রপতি অনুমোদন করেছেন। আইন অনুমোদনের পর শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়।


স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  ডিসেম্বর   ব্রাকসু   বেরোবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close