বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মিরপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম

ঢাকার মিরপুরে “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় (১৭ নভেম্বর) সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের উদ্যোগে ঢাকার মিরপুর সরকারি বাংলা কলেজে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

 উক্ত কর্মশালায় আসন্ন নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক প্রস্তুতি, দাঙ্গা দমন কৌশলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের ভোট ও নির্বাচনি প্রক্রিয়া সম্পর্কে দিকনির্দেশনা দিয়ে দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

কর্মশালায় তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের নির্বাচনি সচেতনতা, নাগরিক দায়িত্ববোধ, দায়িত্বশীলভাবে ভোট প্রদান, গুজব ও বিভ্রান্তি এড়িয়ে চলা এবং শান্তিপূর্ণ নির্বাচনি অংশগ্রহণের ওপর বিশেষভাবে শিক্ষা প্রদান করা হয়। কর্মশালায় উক্ত কলেজের প্রায় ৩০০ জন শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখবে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  মিরপুর   সচেতন   কোস্টগার্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close