বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      
বরিশালে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত, আহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩:০৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রবিউল ইসলাম (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। 

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত রবিউল জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি। ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়দের মতে, সন্ধ্যায় এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষরা রবিউলের ওপর হামলা চালায়। এসময় ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) পলাশ সরকার।

স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল নেতা নিহত   আহত ৪  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close