বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যুবদল নেতাকে গুলি করে পালানোর সময় দ্রুত রিকশা না চালানোয় চালককেও গুলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১২:১৭ AM

পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার পর পালানোর সময় অটোরিকশা চালক দ্রুতগতিতে না চালানোর কারণে রিকশাচালককে লক্ষ্য করেও গুলি চালায় তারা।  

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী ১২ নম্বর সেক্টরের বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানের সামনে। আহত চালকের নাম আরিফুল, বয়স প্রায় ২২ বছর।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, তিন থেকে চারজনের একটি দল দোকানের সামনে এসে হঠাৎ গুলি চালায়। ছয়–সাতটি গুলির পর মাটিতে লুটিয়ে পড়েন যুবদল নেতা গোলাম কিবরিয়া। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুলিবিদ্ধ রিকশাচালক আরিফুল জানান, হামলার পর অস্ত্রধারীরা জোর করে তার রিকশায় উঠে দ্রুতগতিতে রিকশা চালানোর চাপ দেয়। গতিবেগ বাড়াতে না পারায় হঠাৎ গুলি ছোড়া হয় তার দিকে। তার পিঠের বাঁ পাশে গুলি লাগে। রিকশা থেকে পড়ে গেলে হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ কর্মকর্তা জানান, গুলিবিদ্ধ অবস্থায় এক অটোরিকশাচালককে হাসপাতালে আনা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  যুবদল   নেতা   গুলি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close