বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শিবচরে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২ জন
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৭:৪৬ পিএম

মাদারীপুরের শিবচর উপজেলায় পাগলা কুকুরের আক্রমণে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। 

সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম কাজীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, হঠাৎ একটি কুকুর এলাকা জুড়ে কয়েকটি স্থানে ছুটে গিয়ে পথচারী ও বাসিন্দাদের ওপর কামড়াতে শুরু করে। এতে এলাকাবাসীর মাঝে হতচকিত পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে সাতজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। আহতদের মধ্যে রয়েছেন—শাহানা বেগম (৫৬), মজিদ কাজী (৬০), নুসরাত (৭), সাইমা (৮), সুহাদা আক্তার (৩৪), রুবেল ফকিরসহ মোট ১২ জন। সবার শরীরের বিভিন্ন স্থানে কামড়ের আঘাত রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, “আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন রয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। সকলকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা দ্রুত পাগলা কুকুরটি শনাক্ত করে নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  শিবচর   পাগল   কুকুর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close