শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ধানমণ্ডি ৩২-এ পুলিশ সদস্যকে লাথি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর ধানমণ্ডি ৩২-এ একজন পুলিশ সদস্যকে লাথি মারার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রায় ঘোষণার দিনে ধানমন্ডির ৩২ নম্বরে ফের দুটি বুলডোজার আনা হয়।

আজ সোমবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুইটি নেওয়া হয় সেখানে। পরে বুলডোজার দুটি ধানমণ্ডি-৩২-এ প্রবেশের চেষ্টা করলে রুখে দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

এ সময় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটে। সেখানে পুলিশের হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক পুলিশকে ধাওয়া করছেন। এ সময় এক পুলিশ সদস্য পালাতে থাকলে তাকে পেছন থেকে লাথি মারেন এক যুবক।

এ সময় ওই পুলিশ সদস্য রাস্তার পাশে পার্কিং করা মোটরসাইকেলের সঙ্গে গিয়ে ধাক্কা খান। পরে আবার নিজেকে সামলে নিয়ে তিনি পালিয়ে যান। পরে পেছন থেকে অনেকগুলো যুবককে ইট-পাটকেল ছুঁড়তে দেখা যায়। 

এর আগে, গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ধানমণ্ডি   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close