প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩:০৩ পিএম

বাগেরহাটের মোংলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টার পর মোংলা পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় নেতারা জানান, মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ লাইভ সম্প্রচারের মাধ্যমে ঘোষিত হবে বলে জানা গেছে। আর এই রায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির দাবি করেন বিএনপির নেতৃবৃন্দ
স্বদেশ প্রতিদিন/কেআইকে