বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
তিতুমীর কলেজ ও আমতলী মোড়ে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:২৪ AM আপডেট: ১৭.১১.২০২৫ ৬:৫৪ এএম

রাজধানীর তিতুমীর কলেজ গেট, মহাখালীর আমতলী মোড় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে পৃথক তিনটি নাশকতার ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার এসব ঘটনা ঘটে রোববার গভীর রাতে।

পুলিশ জানায়, রাত ২টা থেকে আড়াইটার মধ্যে এ তিনটি ঘটনা ঘটে। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ শেখ বলেন, “মহাখালীর আমতলী মোড় এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে তিতুমীর কলেজের প্রধান গেটের সামনের রাস্তায়ও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।”

তিনি আরও জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের পানির ট্যাংকির সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বাসের স্টাফরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে এবং নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  তিতুমীর   কলেজ   আগুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close