বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাবিতে ভর্তির আবেদন শুরু ২৩ নভেম্বর
বাড়ল ফি ও আসনসংখ্যা
জাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:৩৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর থেকে। 

এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও শিক্ষা শাখার উপ-রেজিস্ট্রার মো. আলী রেজা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আবেদন গ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে সারাদিনই আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এ বছর সব ইউনিটে আবেদন ফি গত বছরের তুলনায় ১০০ টাকা বেশি নেওয়া হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ, বি, সি ও ডি ইউনিটের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা, সি–১ এবং আইবিএ–জাবি ইউনিটে ৬০০ টাকা, আর ই ইউনিটের ফি ৭০০ টাকা।

এ ছাড়া বাড়ানো হয়েছে আসনসংখ্যাও। গত বছরের ১,৮১৬ আসনের সঙ্গে নতুন করে ২৬ আসন যুক্ত হওয়ায় এবার বিশ্ববিদ্যালয়ে মোট ১,৮৪২ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এর মধ্যে আইন অনুষদে ১৬টি এবং ইনস্টিটিউট অব কমপ্যারেটিভ লিটারেচার অ্যান্ড কালচার (আইসিএলসি)-এ ১০টি আসন বৃদ্ধি করা হয়েছে।

গত বছরের মতো এবারও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতটি ইউনিটে, যার মধ্যে রয়েছে এ, বি, সি, সি–১, ডি ও ই ইউনিট এবং পৃথক ভর্তি পরীক্ষার মাধ্যমে আইবিএ–জাবি। ইউনিটভিত্তিক বিস্তারিত পরীক্ষার সময়সূচি পরে বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ভর্তি কমিটি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষাসংক্রান্ত যেকোনো আপডেট যথাসময়ে শিক্ষার্থীদের জানানো হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  জাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close