বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৬ দাবিতে বিআরটিএ’কে স্মারকলিপি দিলো ঢাকার সিএনজি চালকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানি ঢাকার সিএনজি অটোরিকশা চালকরা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) সিএনজি অটোরিকশা চালকদের ন্যায্য দাবি ও পেশাগত সমস্যা সমাধানের ৬ দফা দাবি বাস্তবায়ন করতে স্মারকলিপি দিয়েছে ।

আজ রবিবার (১৫ নভেম্বর) দুপুরে বিআরটিএ’র চেয়ারম্যানকে এই স্মারকলিপি দেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্য সচিব গোলাপ হোসেন সিদ্দিকী।

বিআরটিএ’র নিচে তারা একটি শান্তিপূর্ণ মানববন্ধন করে, পরে দাবিগুলো বাস্তবায়নের জন্য একটি স্মারকলিপি বিআরটিএ চেয়ারম্যানকে দিয়ে আসেন বলে জানান গোলাপ হোসেন সিদ্দিকী।

ঢাকার সিএনজি চালকদের ছয় দফা দাবি হলো

১. বিআরটিএ নির্ধারিত দৈনিক ৯০০ টাকা জমা কার্যকর করা; 

২. ৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের জন্য অবিলম্বে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) প্রদান; 

৩. ঢাকা শহরের আয়তন অনুযায়ী অতিরিক্ত ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের নামে নতুন অনুমোদন দেওয়া; 

৪. আইন-শৃঙ্খলা বাহিনীর হয়রানি বন্ধ ও চালকদের বৈধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা; 

৫. আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা;

৬. সড়ক পরিবহন আইন ২০১৮ ও বিধিমালা ২০২২–এর শ্রমিকস্বার্থবিরোধী ধারা ও বিধি বাতিল করা।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিআরটিএ   স্মারকলিপি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close