বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম হলো দুমকি উপজেলা
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:০৮ পিএম

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে টানা পঞ্চমবারের মতো সাফল্যের ধারা অব্যাহত রেখে বরিশাল বিভাগীয় পর্যায়ে শীর্ষস্থান ধরে রেখেছে পটুয়াখালীর দুমকি উপজেলা। অক্টোবর মাসে নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২০০ শতাংশ কাজ করে এই ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে উপজেলাটি।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের এই কার্যক্রমটি মূলত শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের উপর পরিচালনা করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে দুমকি উপজেলায় নিবন্ধনের চিত্র ছিল চোখে পড়ার মতো।

জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ১২৮টি, অর্জন হয়েছে ২০০টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ৩৫টি, অর্জন হয়েছে ৫৩টি।

শতাংশের হিসাবে, এই উপজেলায় জন্ম নিবন্ধনের কাজ হয়েছে ১৫৬ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের কাজ হয়েছে ১৪৮ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধনে গড় অর্জন দাঁড়িয়েছে ১৫২ শতাংশ, যা বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে।

টানা পাঁচবার সেরা হওয়ার এই কৃতিত্বের জন্য দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মো. ইজাজুল হককে ব্যক্তিগতভাবেও অক্টোবর মাসের সেরা নির্বাহী অফিসার ঘোষণা করা হয়েছে।

ইউএনও আবুজর মো. ইজাজুল হক এই অর্জনে আনন্দ প্রকাশ করে বলেন, টানা পাঁচবার সেরা হওয়ায় আমি আনন্দিত। সত্যি বলতে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা প্রত্যেকে যার যার জায়গা থেকে কঠোর পরিশ্রম করেছেন। আমি টিম লিডার হিসেবে নিয়মিত তদারকি করেছি। সকলকে একই সুতোয় গাঁথা সম্ভব হয়েছে বলেই আজকের এ সাফল্য।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের এই সমন্বিত প্রচেষ্টার ফলেই জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবায় দুমকি উপজেলা তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরেছে।


স্বদেশ প্রতিদিন / এমএস 



আরও সংবাদ   বিষয়:  জন্ম-মৃত্যু   দুমকি উপজেলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close