বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:০৭ পিএম

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ আগামী মঙ্গলবার ১৮ নভেম্বর সন্ধ্যায় উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 


রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।


তিনি বলেন, ১৮ নভেম্বর সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের জন্য বিশেষ অ্যাপ উদ্বোধন করা হবে। এবারের নির্বাচন থেকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলগুলো যদি প্রবাসী ভোটারদের নিবন্ধনে উৎসাহ দেয়, তাহলে উদ্যোগটি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে।


এদিকে একই দিন বিকেল ৩টায় প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ে একটি অনলাইন সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন। ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, জুম অ্যাপের মাধ্যমে আইট-অব-কান্ট্রি ভোটিং (ওসিভি) নিয়ে একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এ প্রশিক্ষণে আঞ্চলিক, জেলা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই অংশ নেবেন।


অন্যদিকে তথ্য অধিদফতরের পৃথক একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৭টার মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।


এর আগে ৯ নভেম্বর ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, ১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ চালু করা হবে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকরভাবে নিশ্চিত করতে তৈরি অ্যাপটির নাম হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  প্রবাসী ভোটার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close