বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৫ ম্যাচে ১৯ গোল, বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৩:৪০ পিএম

দাপুটে পারফর্মেন্সে জর্জিয়াকে হারিয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন।

শনিবার (১৫ নভেম্বর) রাতে জর্জিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয় দে লা ফুয়েন্তের দল। জর্জিয়ার মাঠ বরিস পাইচাদজে দিনামো এরিনায় ম্যাচের শুরু থেকেই খেলা নিজেদের নিয়ন্ত্রণে নেয় স্পেন। ম্যাচের প্রথমার্ধে জর্জিয়ার জালে তিন গোল দেয় ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। জাতীয় দলের হয়ে ৫০তম ম্যাচ খেলতে নেমে তা স্মরণীয় করে রাখলেন তিনি। দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্পেনকে। ২২ মিনিটে রুইজের পাস থেকে সহজে জাল খুঁজে নেন মার্টিন জুবিমেন্ডি। ৩৪তম মিনিটে ওয়ারজাবালের পাস থেকে গোল করেন বার্সেলোনার তারকা ফেরান তোরেস।

প্রথম হাফের মতো দ্বিতীয় হাফেও কোনো সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। একের পর এক আক্রমণ করে গেছে স্পেন। ৬৩তম মিনিটে তোরেসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়ারজাবাল। তাতে স্পেনের বড় জয় নিশ্চিত হয়।

প্রতিযোগিতামূলক ফুটবলে এই নিয়ে টানা ৩০ ম্যাচে অপরাজিত রইল স্পেন। ভিসেন্তে দেল বস্কের অধীনে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে গড়া নিজেদের আগের রেকর্ড (২৯) ছাড়িয়ে নতুন চূড়ায় উঠল তারা।

ইউরোপ অঞ্চলের বাছাইয়ে পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। এই পাঁচ ম্যাচে ১৯ গোল করার পাশাপাশি একটিও হজম করেনি ফুয়েন্তের দল।  


স্বদেশ প্রতিদিন / এমএস 



আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   স্পেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close