বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মোংলা বন্দরে বৈদেশিক বাণিজ্যিক জাহাজ খালাস কাজ শুরু
মোংলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৩:২৮ পিএম আপডেট: ১৬.১১.২০২৫ ৩:৩০ PM
আমেরিকা থেকে গম নিয়ে মোংলা বন্দরে বৈদেশিক বাণিজ্যিক জাহাজ খালাস কাজ শুরু

আমেরিকা থেকে গম নিয়ে মোংলা বন্দরে বৈদেশিক বাণিজ্যিক জাহাজ খালাস কাজ শুরু

আমেরিকা থেকে সরকারের আমদানিকৃত গম নিয়ে এই প্রথম সরাসরি মোংলা বন্দরে এসেছে এম, ভি উইকোটাটি। শুক্রবার বিকেলে জাহাজটি মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়ে। এরপর গমের গুণগতমানের পরীক্ষানিরীক্ষা শেষে রবিবার সকাল থেকে জাহাজটি হতে গম খালাসের কাজ শুরু হয়েছে। 

খাদ্য অধিদপ্তরের মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, আমেরিকা থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে আসা জাহাজ এম,ভি উইকোটাটি শুক্রবার বিকেলে মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়ে। এরপর জাহাজে আসা খাদ্য শস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষানিরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষানিরীক্ষায় গুণগতমান বজায় থাকায় গম খালাসের কাজ শুরু হয়।

আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল থেকে জাহাজটি হতে গম খালাসের কাজ শুরু হয়েছে। ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গমের মধ্যে ৩৫ হাজার ৭৫ মেট্রিক টন মোংলার খাদ্য গুদামে সংরক্ষণ করা হবে। বাকী গম যাবে খুলনা, বরিশাল ও রাজশাহীতে।

তিনি বলেন, উইকোটাটি একটি বড় জাহাজ, এর গভীরতা বেশি এবং জাহাজে গমও বেশি। তাই গভীর সমুদ্র এলাকা (ফেয়ারওয়েতে) রেখে খালাস করা হচ্ছে।

তিনি জানান, আমেরিকা ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি-টু-জি-১ এর অধীনে আমেরিকা থেকে এই প্রথম সরাসরি ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে উইকোটাটি জাহাজটি মোংলা বন্দরে এসেছে। এর আগে যেসব জাহাজ এসেছে সেগুলো চট্টগ্রাম বন্দর হয়ে মোংলা বন্দরে আসে। 

তিনি বলেন, আমেরিকা-বাংলাদেশ জি টু জি চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। 

এর প্রথম চালানে গত ২৫ অক্টোবর ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম ও ৩ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। ১৪ নভেম্বর আমদানিকৃত এটি গমের তৃতীয় চালান। 

চুক্তি মোতাবেক ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গমের মধ্যে আমেরিকা থেকে তিনটি চালানে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। 


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মোংলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close