প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:৪৫ AM

সংগৃহীত ছবি
ব্যস্ততম নগরী ঢাকা। এখানে প্রায় প্রতিদিনই বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে।
আজ রবিবার (১৬ নভেম্বর) নানা কর্মসূচি রয়েছে রাজধানী ঢাকাতে।
চলুন দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা-
বিএনপির কর্মসূচি
☛ সকাল ১০টাঃ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি☛ সকাল ১১টাঃ সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন। এতে বক্তৃতা করবেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কর্মসূচি
☛ সকাল ১২টাঃ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে 12th International Conference on Psychiatry-এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
জামায়াতের কর্মসূচি☛ দুপুর ১২টা ৩০ মিনিটঃ মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে প্রেস ব্রিফিং।
তাই সঠিক সময়ে নিজের গন্তব্যে পৌঁছাতে বিকল্প রাস্তা কিংবা হাতে বাড়তি সময় নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ করা হলো।