বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
আগের চেয়ে পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:০৫ AM
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের পরিস্থিতি এখনো ভালো আছে এবং ভবিষ্যতেও ভালো থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

গতকাল শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তিনি এসব কথা বলেন। তিনি মনে করেন, সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে এবং পুলিশের মনোভাব ও মনোবলের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বর্তমানে কোনো অস্থিরতা নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সবাই যদি সহযোগিতা করে এবং সবাই যদি নিজের কাজটা ভালোভাবে করে তাহলে নির্বাচন সুষ্ঠু হবে। বর্তমানে যে অবস্থা আছে তাতে নির্বাচন করতে কোনো অসুবিধা নেই। নির্বাচনকালীন এ রকমের ছোটোখাটো ধরনের ঘটনা সবসময়ই ঘটে।”

পুলিশের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, “আগের চেয়ে পুলিশের মনোভাব ও মনোবল বৃদ্ধি পেয়েছে। পুলিশের দক্ষতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।”

আমরা জেলেদের প্রণোদনা বাড়ানোর চেষ্টা করছি উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী অত্যন্ত সক্রিয় রয়েছে। তবে অনেক সময় জেলেরা মাছ শিকারের সময় অজান্তেই মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় তাদের আটক হওয়ার ঘটনা ঘটে।”

কৃষকরাই জাতির মেরুদণ্ড উল্লেখ করে উপদেষ্টা বলেন, “এ বছর দেশে আমনের উৎপাদন ভালো হয়েছে। কৃষকদের উৎপাদিত ফসলের ওপরই আমাদের জীবন-জীবিকা নির্ভরশীল; কিন্তু তাদের সুখ-দুঃখের কথা অধিকাংশ সময়েই কেউ তুলে ধরে না।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   পুলিশ   স্বরাষ্ট্র উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close