বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে গরু-ছাগল পুড়ে ছাই, নিঃস্ব বিধবা নারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:১২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে এক বিধবা নারীর গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তার একটি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায় এবং আরও দুটি গরু দগ্ধ হয়ে আহত হয়। হঠাৎ এই অগ্নিকাণ্ডে মাহফুজা বেগম নামের ওই নারী সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় তার বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, মশার উপদ্রব থেকে গরুকে রক্ষা করতে প্রতিদিন গোয়ালঘরে মশার কয়েল ব্যবহার করেন তারা। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে মশার কয়েল গোয়ালঘরে দিয়ে বাড়ির ভেতরে চলে যান। কিছুক্ষণ পরে বাহিরে এসে গোয়ালঘরের চারপাশে আগুন দেখতে পান। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু ততক্ষণে গোয়ালঘরসহ তিনটি গরু ও একটি ছাগল দগ্ধ হয়ে যায়। এর মধ্যে একটি গাভী ও একটি ছাগল পুড়ে মারা যায়।

ভুক্তভোগী নারী মাহফুজা বেগম জানান, ৬ মাস আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার স্বামী মারা যায়।  দুই সন্তান নিয়ে গরুগুলো লালন-পালন করে অতি কষ্টে সংসার চলে তাদের।

এর মধ্যে আগুনে গোয়ালঘরসহ গরু-ছাগল পুড়ে যাওয়ায় অন্তত ২/৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে একদম নিঃস্ব হয়ে পড়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে কামরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, অগ্নিকাণ্ডে মাহফুজা বেগমের গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং তার একটি গরু ও একটি ছাগল মারা গেছে। পাশাপাশি আগুনে দগ্ধ হয়ে আরও দুটি গরু আহত হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  সরিষাবাড়ী   অগ্নিকাণ্ড   পুড়ে ছাই   নিঃস্ব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close