বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ঢাবিতে বিকৃত যৌনাচারের দায়ে আটক শিক্ষকের বিচার দাবী, চলছে অবস্থান কর্মসূচি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম আপডেট: ১৫.১১.২০২৫ ৮:৪০ PM
ঢাবিতে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার অধ্যাপকের বিচার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ঢাবিতে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার অধ্যাপকের বিচার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

পুরুষ শিক্ষার্থীদের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমের দ্রুত বিচার ও চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাবির রাজু ভাষ্কর্যের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেন। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে।

কর্মসূচিতে সংহতি জানিয়ে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, অভিযুক্ত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়কে অপমান করেছেন। তিনি নৈতিক মূল্যবোধবিরোধী আচরণ করেছেন। তাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তিনি দাবি জানান, দ্রুত শাস্তি নিশ্চিতের পাশাপাশি অভিযুক্তকে সকল দায়িত্ব থেকে অব্যাহত করে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। একইসঙ্গে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ারও আহ্বান জানান তিনি।

জগন্নাথ হল সংসদের জিএস সুদীপ্ত রায় বলেন, “ধর্ষণের সর্বনিম্ন শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। একজন ধর্ষকের পরিচয় শুধু ধর্ষক— তার শিক্ষক বা অন্য কোনো পরিচয় গুরুত্বপূর্ণ নয়।”
এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে অধ্যাপক এরশাদ হালিমকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ঢাবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close