সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
পোরশায় পুনাকের ফ্রী হেলথ ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:২১ পিএম
পোরশায় পুনাকের ফ্রী হেলথ ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

পোরশায় পুনাকের ফ্রী হেলথ ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

নওগাঁর পোরশায় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে ফ্রী হেলথ ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মঙ্গলবার দিনব্যাপি আয়োজিত ফ্রী হেলথ ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি, পুনাক রাজশাহী রেঞ্জের সভানেত্রী রাহেনুর আক্তার, নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার বিপিএম, নওগাঁ সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, বাংলাদেশ জার্মান বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান বিভাগের ডিন ডা. মনোয়ারুল হক। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা পুনাকের সভানেত্রী উম্মে সালমা।

এসময় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ মাকসুদুর রহমান, সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মন, পোরশা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সহ পুনাকের কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুনাকের এই আয়োজনে ২০টি বুথের মাধ্যমে ২৫০ জনকে ফ্রী হেলথ সেবা প্রদান করা হয় এবং শীতবস্ত্র হিসাবে ১০০ জনকে কম্বল এবং ১০০ জনকে জ্যাকেট বিতরণ করা হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পোরশা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close