বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাগেরহাটে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:১৬ পিএম
বাগেরহাটে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

বাগেরহাটে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে সবুজ সরদার (২৬) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পিলজংগ ইউনিয়নের সুকদাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ সরদার বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের সাবেরডাঙ্গা গ্রামের ইসলাম সরদারের ছেলে।

ফকিরহাট মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক মীর নিহতের তথ্য নিশ্চিত করে আরো জানান, দুপুরের দিকে বাগেরহাট সদর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন একটি চালু লাইনের খুঁটিতে উঠে কাজ করছিলেন শ্রমিক সবুজ সরদার। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে তারের সঙ্গে ঝুলে পড়েন। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি বিশেষ টিম দুই ঘণ্টা চেষ্টার পর মরদেহটি উদ্ধার করে।

ফকিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক আনন্দ কুমার কুন্ডু জানান, কাজ ছিল সদর দপ্তরের। ঠিকাদারি প্রতিষ্ঠান চালু অবস্থায় সঞ্চালন লাইনে এই কাজের বিষয়ে ফকিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত করেনি। ঠিকাদার প্রতিষ্ঠান শ্রমিকদের কাজ করার আগে আমাদের জানানো বাধ্যতামূলক। এজন্য ফিডার লাইন বন্ধ রেখে নিরাপদে কাজ করার সুযোগ দেওয়া হয়। আমাদের না জানিয়ে কাজ করায় ঘটনাটি ঘটেছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close