বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
একাত্তরের মতো জুলাইকে নিয়ে একটা শ্রেণি ব্যবসা শুরু করেছে : শিবির সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৬:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একাত্তরের মতো বর্তমানে জুলাইকেও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে একটি শ্রেণি ব্যবসা শুরু হয়েছে। জুলাইয়ে কোনো একক নেতা ছিলেন নাবলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। 

আজ শনিবার (১৫ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

সভাপতি জাহিদুল ইসলাম নবীনদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীরা সমাজের কৃষক ও শ্রমিকদের ট্যাক্সের অর্থে শিক্ষালাভ করছেন। তাই সমাজের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করা অপরিহার্য।

এসময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, খুনি সরকারের আমলে ছাত্রশিবিরকে বর্বরোচিতভাবে নির্যাতন ও নিষিদ্ধ করা হয়েছিল। তবে শিবির জনগণের হৃদয়ে এখনো অটুট রয়েছে। তিনি নবীনদের শিবিরের ন্যায়ের রাজনীতি অনুসরণ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর জাহিদ। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন খান, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন এবং শাখার সাবেক সভাপতি আব্দুল মোহাইমিন প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জুলাই   শিবির সভাপতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close