বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      
ছাত্রশিবিরে প্রথম শহীদের ঘটনা ঘটে নবীন বরণকে কেন্দ্র করে: রাকসু ভিপি
‎রাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৬:২৩ পিএম আপডেট: ১৫.১১.২০২৫ ৬:৫০ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান থেকে ফেরার পথেই শহীদ হয় ইসলামী ছাত্রশিবিরের প্রথম শহীদরা। 

‎শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯ টাই বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী ছাত্রশিবিরের তত্ত্বাবধানে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন রাকসু সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। 

‎উদ্ভাবনী বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে তিনি বলেন, নবীনরাই আমাদের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় নবীনদের ফুলের মতো চর্চা করে। আমরা একটু পূর্বে ফিরে গেলে দেখতে পায় ১৯৮২ সালে নবীন বরণ অনুষ্ঠান শেষ করে ফেরার পথে আমাদের ভাইদের পিটিয়ে শহীদ করা হয়। অর্থাৎ নবীনদের পরিচর্চা অন্যদের মাথা ব্যাথার কারণ ছিল। এবং ফলপ্রসূ আমাদের ৪ জন ভাই শহীদ হন। যারা শহীদ হন তারা হলেন শহীদ সাব্বির, শহীদ হামিম, শহীদ আইয়ম ও শহীদ জব্বার। 

‎এবং এরাই ইসলামী ছাত্রশিবিরের প্রথম শহীদ। যারা রাবির নবীন বরণ অনুষ্ঠান কেন্দ্র করেই সন্ত্রাসীদের দ্বারা শহীদ হয়েছিল। ১৯৮২ সালের ১১ মার্চের সেই ঘটনার জন্য‌ই আমরা সেখান থেকেই ১১ মার্চ শহীদ দিবস হিসেবে পালন করে আসছি। 

‎ডাকসু সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার মাত্র ৫ বছরের মাথায় প্রথম ৪ জন শহীদ হন। রাবির নবীন শিক্ষার্থীদের বরণ করে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ায়, অনুষ্ঠান থেকে ফেরার পথেই শহীদ হয় আমার সেই ভাইরা।  

‎উল্লেখ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য মাইন উদ্দিন, ডাকসু সহ-সভাপতি সাদিক কায়েম, চাকসু সহ-সভাপতি ইব্রাহিম রনি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা।


স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  ছাত্রশিবির   শহীদ   ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close