বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কারাগারে চালু হলো ‘অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর রুম’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:৪৪ AM আপডেট: ১৫.১১.২০২৫ ২:২২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইতালির উমব্রিয়া অঞ্চলের টের্নি শহরের একটি কারাগারে বন্দিদের জন্য দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দীরা তাদের স্বামী, স্ত্রী বা দীর্ঘমেয়াদি সঙ্গীর সঙ্গে গোপনীয়তার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।

গত শুক্রবার (১৮ এপ্রিল) ওই কারাগারে একটি বিশেষ কক্ষে বন্দী ও তাঁর নারী সঙ্গীর মধ্যে প্রথম অন্তরঙ্গ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইতালির সাংবিধানিক আদালতের এক গুরুত্বপূর্ণ আদেশের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে বন্দিদের সঙ্গীর সঙ্গে একান্তে সাক্ষাতের অধিকার স্বীকৃত হয়েছে।

উমব্রিয়ার বন্দীদের অধিকার বিষয়ক বিচারপতি জিউসেপে কাফোরিও বলেন, “প্রথম সাক্ষাৎটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং গোপনীয়তা রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। এটি একটি পরীক্ষামূলক প্রকল্প, যা সফল হলে আগামী দিনগুলোতে আরও সম্প্রসারিত করা হবে।”

বিচার মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, এই ধরনের সাক্ষাতের জন্য বন্দিদের বিছানা, টয়লেটসহ একটি নির্দিষ্ট কক্ষে দুই ঘণ্টা পর্যন্ত থাকার সুযোগ থাকবে। তবে নিরাপত্তার কারণে দরজা সম্পূর্ণ বন্ধ রাখা হবে না যাতে প্রয়োজনে দ্রুত হস্তক্ষেপ করা যায়।

ইতালির কারাগারগুলোতে বর্তমানে বন্দীর সংখ্যা ধারণক্ষমতার চেয়ে ২১ শতাংশ বেশি, যার কারণে অতিরিক্ত চাপ ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন উদ্যোগ বন্দীদের মানসিক সুস্থতা এবং পুনর্বাসনে সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস ও সুইডেনে আগেও এ ধরনের সুযোগ চালু রয়েছে। ইতালির এই পদক্ষেপ বন্দীদের মানবাধিকার ও সম্মানজনক জীবনযাপনের ক্ষেত্রে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/ এমএস 






আরও সংবাদ   বিষয়:  কারাগার   ‘অন্তরঙ্গ মুহূর্ত রুম’   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close