বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রেম ও বিয়ে নিয়ে পারসা ইভানার মন্তব্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:২৭ AM

ছোট পর্দার জনপ্রিয় মুখ পারসা ইভানা। ‘ব্যাচেলার পয়েন্ট’ সহ বেশ কিছু কাজ দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ঘুরে কয়েক মাস হলো দেশে ফিরেছেন। শিগগির তাকে দেখা যাবে মোশারফ করিমের সঙ্গে নতুন এক ওয়েবফিল্মে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পারসা ইভানার জন্মদিন ছিল। বিশেষ দিনটি ঢাকায় পরিবারের সঙ্গে কাটিয়েছেন তিনি। একই দিনে তার ভাইয়েরও জন্মদিন। মূলত, টুইন ভাই-বোন তারা। ইভানার বাবা-মা বিদেশে বসবাস করেন; ভাই ও খালা মণির সঙ্গে বাংলাদেশে বসবাস করেন এই অভিনেত্রী।  


ইভানা ব্যক্তিগত জীবন প্রেমের সম্পর্কে ছিলেন। দীর্ঘ ছয় বছর সম্পর্কে থাকার পর তা ভেঙে যায়। প্রেম-বিয়ে নিয়ে এ অভিনেত্রী বলেন, আপাতত প্রেম-ট্রেমে নাই। আমি আসলে সরাসরি বিয়েটাই করব, যদি ভালো ছেলে পাই। আর যদি না পাই, তাহলে বিয়েও করব না। জীবনসঙ্গী তো ভালো হতে হবে, অনেস্ট হতে হবে। তাছাড়া বিয়ে করে লাভ আছে?

সিনেমায় দেখা যাচ্ছে না প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সিনেমার প্রস্তাব যে একেবারেই আসেনি তা নয়। কিন্তু মনে ধরেনি। গল্প, চরিত্র পছন্দ হলে অবশ্যই সিনেমা করব। ‘মনপুরা’, ‘আয়নাবাজি’র মতো মানসম্মত সিনেমার প্রতি আমার আগ্রহ বেশি। আমার কাছে অভিনয়টা গুরুত্বপূর্ণ, মাধ্যম না। গল্প পছন্দ হলে যেকোনো মাধ্যমেই কাজ করব।


উল্লেখ্য, পারসা ইভানা শাস্ত্রীয় নৃত্যের শিল্পী হয়েও নাম লেখান অভিনয়ে। ২০১৫ সাল থেকে টুকটাক অভিনয় শুরু করেন; ২০১৮ সাল থেকে এ মাধ্যমে নিয়মিত হয়ে যান। কাজল আরিফিন অমি নির্মিত বহুল আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এ নাটকে ইভা চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি অর্জন করেন পারসা ইভানা। 


স্বদেশ প্রতিদিন/ এমএস 






আরও সংবাদ   বিষয়:  প্রেম   বিয়ে   পারসা ইভানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close