প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩:১৯ AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের ব্যক্তিগত মোবাইল নম্বর হ্যাকড হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, উপাচার্যের ব্যবহৃত ০১৭৮৯৯৮২২৮২ নম্বরটি হ্যাক করে অজ্ঞাত ব্যক্তি হোয়াটসঅ্যাপে বিভিন্নজনকে অর্থ দাবি ও আপত্তিকর বার্তা পাঠাচ্ছে। এতে উপাচার্যের ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
ঘটনা জানাজানি হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছে। অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেছে উল্লিখিত নম্বর থেকে ফোন বা মেসেজ পেলে কেউ যেন বিভ্রান্ত না হন কিংবা প্রতিক্রিয়া না জানান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ