| শিরোনাম: |

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ২২ জন হলেন—মুজাহিদ, রিপন, সাদ্দাম, সুমন, শরিফ, তৌসিফ হোসেন, আব্দুল আল মামুন, রবিউল, রাফাত হোসেন তুহিন, ইলিয়াস হোসেন মিরাজ, ডালিম ভুঁইয়া, ফুয়াদ, বন্ধন, সামসাদ, ইকরাম তোতা, ইমরান, আজাদ, ফয়সাল, আরিফ হোসেন, আক্তার হোসেন কাল্লু, শাকিল শিকদার এবং মমিন।
মোহাম্মদপুর থানার সূত্র জানায়, নিয়মিত মামলায় পলাতক আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে তিনজনকে আটক করা হয়, যাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান পরিচালিত হয়। বর্তমানে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদপুর জোনের এএসপি মামুন।
পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ